মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০২:২৪ পিএম

সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

সাংবাদিকরা যাতে কোনো ধরনের অন্যায় হয়রানি বা ক্ষতির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে আলোচনা করে আইনটিকে আরও সমৃদ্ধ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, সাংবাদিক বা গণমাধ্যমকে লক্ষ্য করে সাইবার সুরক্ষা আইন করা হয়নি এবং ভবিষ্যতেও তা করা হবে না।

তিনি বলেন, ‘মিডিয়াকে টার্গেট করে এই আইনটা করতে চাইনি, চাইও না। কোনো সাংবাদিক এটার শিকার হোক, সেটাও আমরা চাই না।’

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় কর্মরত কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বিশেষ প্রস্তাব করা হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, কোনো সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।

তিনি বলেন, অংশীজনদের কাছ থেকে পাওয়া মতামত ও পরামর্শ পর্যালোচনা করার পর সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী প্রস্তাবটি চূড়ান্ত করা হবে।

 

 এস/আর 
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!