মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১৪

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৪:৪৪ পিএম

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১৪

গত ২৪ ঘন্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৪ জন। এরমধ্যে ১ হাজার ১৩২ জন সন্দেহজনক এবং ৮২ জন নিশ্চিত হামে আক্রান্ত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মার্চ থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৬০২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে । এছাড়া, ১ লাখ ৯২ হাজার ৬৬৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।

মারা গেছেন ১১১০ জন, তার মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং সন্দেহজনক হামে এক হাজার নয় জন।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!