মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

হাদির নাম বাদ, ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৬:১৯ পিএম

হাদির নাম বাদ, ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে ফের আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে।

‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে।

বুধবার দুপুরে হলের ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখাটি মুছে ফেলার কাজ শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী গণমাধ্যমকে বলেন, “গত সিনেটে আগের সব নাম আগের মত রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।"

২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের গেইটের আগের নামফলক মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) এ হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবি জানায়।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!