Rejaul Karim Sobuj
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৬:১৫ পিএম
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে গতকাল হুথিদের হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। এছাড়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা আহত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।
এমন অবস্থায় সৌদিতে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, সৌদি যদি আগ্রাসন বন্ধ না করে তাহলে সবচেয়ে খারাপ হামলা মুখোমুখি হতে হবে তাদের।
আজ রবিবার (১১ অক্টোবর) হুথি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “যতক্ষণ সৌদি শত্রুরা ইয়েমেনে তাদের আগ্রাসন ও হস্তক্ষেপ বন্ধ না করবে, সবচেয়ে খারাপ হামলাটি আসছে, ইনশাআল্লাহ।”
হুথিদের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি এবং আমেরিকা, মিসর, জর্ডান, সিরিয়া, প্যালেস্টাইনি এবং সুদানের একজন করে নাগরিক আছেন। আর বাকি পাঁচজন সৌদির নাগরিক।
যেসব মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই হামলায় প্রাণের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেটি এখন নিরূপণ করা হচ্ছে।
ভয়াবহ ওই হামলার পরপর সৌদি আরব রিয়াদ বিমানবন্দর বিমান ওঠানামা বন্ধ করে দেয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
ইউডি/রেজা
দৈনিক উত্তরদক্ষিণ