মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

পিএসজি খেলোয়াড়দের অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক করলেন কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৯:২৩ এএম

পিএসজি খেলোয়াড়দের অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক করলেন কোচ

চ্যাম্পিয়নস লিগে টানা দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনাকে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে পিএসজি। তবে এই সাফল্যে খেলোয়াড়দের মধ্যে যেন অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন দলটির কোচ লুইস এনরিকে।

মঙ্গলবার ভিয়ারিয়ালের মাঠে খেলতে নামবে পিএসজি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, আগের ম্যাচগুলোর জয় পরবর্তী ম্যাচে কোনো সুবিধা দেবে না। জিততে হলে পুরো ম্যাচজুড়ে উচ্চাকাঙ্ক্ষা, সংকল্প ও পরিশ্রম ধরে রাখতে হবে।

এনরিকে বলেন, ‘যদি মনে হয় এখন পর্যন্ত পাওয়া ফল আমাদের আগামীকালের ম্যাচ জেতাবে, তাহলে সেটা হবে চরম ভুল। উচ্চাকাঙ্ক্ষা, সংকল্প ও পুরো ম্যাচজুড়ে দৌড়ানোর ক্ষমতা না থাকলে ম্যাচ জেতা অসম্ভব।’

ভিয়ারিয়ালকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে পিএসজি কোচ বলেন, তাদের দক্ষ কোচ রয়েছেন এবং কঠিন প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকেই নিজেদের সামর্থ্য দেখাতে হবে। অতীতের ফলাফল এই ম্যাচে কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ভিয়ারিয়াল কোচ ইনিগো পেরেজ মনে করেন, ইউরোপের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে এই ম্যাচ তাদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। গত দুই বছরে চ্যাম্পিয়নস লিগের অন্যতম সেরা দলের বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্স করতে চান তারা।

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। অন্যদিকে তিন ম্যাচের দুটিতে হেরেছে ভিয়ারিয়াল।

ইউডি/কেএস
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!