মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

এভার কেয়ার হাসপাতালে সিসিইউ-তে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৩:৩৩ পিএম

এভার কেয়ার হাসপাতালে সিসিইউ-তে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

হঠাৎ বুকে ব্যথা নিয়ে এভার কেয়ার হাসপাতালে সিসিইউ-তে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান।

গতকাল (বুধবার) রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।

তিনি আরও জানান, আজ ২২ অক্টোবর দুপুর ২টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন-এমপি আব্দুল মঈন খানকে দেখতে গিয়েছিলেন। তিনি তাদের পরিবার-দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!