মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সড়কে শৃঙ্খলা ফেরাতে মঙ্গলবার থেকে ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৮:০১ পিএম

সড়কে শৃঙ্খলা ফেরাতে মঙ্গলবার থেকে ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে ১০০ টাকা ফিতে আবেদন ফরম বিতরণ করা হবে। নগর ভবন ও ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়গুলো থেকে এসব ফরম সংগ্রহ করা যাবে।

সোমবার (২ নভেম্বর) নগর ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, নতুন বিধিমালা অনুযায়ী ই-রিকশা নিবন্ধন দেওয়া হবে। তবে আবেদন করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ এবং কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, ফি জমার রসিদ ও নির্ধারিত ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। পাশাপাশি বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটিকে চারটি জোনে ভাগ করে রুট নির্ধারণের পরিকল্পনাও রয়েছে।

নতুন এ উদ্যোগের মাধ্যমে সড়কে যানজট কমানো, অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চায় সিটি কর্পোরেশন।

 

এম. হোসেন

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!