মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম দাঁড়াল ২ হাজার ৬০ টাকা

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:৪৫ পিএম

২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম দাঁড়াল ২ হাজার ৬০ টাকা

১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দামের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিইআরসি জানিয়েছে, আজ রাত ৮টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দাম বহাল থাকবে।

এর আগে, গত ২৯ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছিল বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

 

এম. হোসেন

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!