মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

শর্ট সার্কিট থেকে বার্ন ইনস্টিটিউটের আগুন নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৮:০৪ পিএম

শর্ট সার্কিট থেকে বার্ন ইনস্টিটিউটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইনস্টিটিউটের তিনতলার একটি বাথরুমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগুনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!