মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১০:২৩ এএম

বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার

রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

রবিবার (১ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার আব্দুল হাফিজের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!