মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

শেখ আলেমা‍‍ খাতুনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ১২:০৫ এএম

শেখ আলেমা‍‍ খাতুনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

শেখ আলেমা খাতুন Sheikh Alema Khatoon SekAlema

আজ শুক্রবার (০২ অক্টোবর) দৈনিক উত্তরদক্ষিণ (তৎকালীন মাসিক উত্তরদক্ষিণ)-এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিষদের সভানেত্রী ও বিশিষ্ট সমাজ সেবিকা শেখ আলেমা খাতুনের ২৭তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরায় মরহুমার গ্রামের বাড়িতে নলকুড়া মসজিদ ও মাদ্রাসায় কোরানখানি, দোয়া মাহফিল ও এতিম-মাদ্রাসা ছাত্রদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচী নেয়া হয়েছে।

শেখ আলেমা দৈনিক উত্তরদক্ষিণ পত্রিকার প্রকাশনার অন্যতম উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক ছিলেন।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘সলিডারিটি বাংলাদেশ’-এর চেয়ারপারসন হিসেবে তিনি বিভিন্ন সমাজসেবা ও কল্যাণমূলক কাজের সঙ্গে ওতোপ্রোতভাবে যুক্ত ছিলেন।

দূরারোগ্য ব্যধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন লড়াই করে ১৯৯৯ সালের এইদিনে তিনি মৃত্যুবরণ করেন।

ইউডি/এবি

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!