মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০১:৪২ এএম

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

রাজধানীর কয়েকটি এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্ব ও পশ্চিম অংশসহ আশপাশের এলাকায় এ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মেরামত কাজ চলাকালে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না। পাশাপাশি সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 
ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!