মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

তেজগাঁও কলেজ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০২:২৯ পিএম

তেজগাঁও কলেজ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ মসজিদ থেকে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
‎

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, তেজগাঁও কলেজে গোপন বৈঠক চলাকালীন সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে, আটককৃতদের যাচাই বাচাই চলছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!