বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পদ্মায় নৌকা ডুবি, নিখোঁজ ৫

farukia

প্রকাশিত: জুন ৫, ২০২০, ০২:৪৬ পিএম

পদ্মায় নৌকা ডুবি, নিখোঁজ ৫

উত্তরদক্ষিণ শুক্রবার ০৫ জুন ২০২০ । আপডেট ১৪ঃ ২২

ফরিদপুরে পদ্মায় নৌকা ডুবে পাঁচ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (০৫ জুন) সকাল ৮টার দিকে সদরপুর উপজেলার চরনাছিরপুরে পদ্মায় তারা নিখোঁজ হন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার জানিয়েছেন।

নিখোঁজ হলেন সদরপুর উপজেলার শহীদ মিয়া (১৬), রুবেল হোসেন (২৭), চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮), ও আব্দুর রাজ্জাক (৪০)। নিখোঁজ ৫ জন কৃষি শ্রমিক বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে নওয়াব মোল্লার ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে চরনাছিরপুরে বাদাম তুলতে যাচ্ছিলেন এই পাঁচ কৃষি-শ্রমিক। হঠাৎ প্রচণ্ড বাতাসে ছোট  নৌকাটি নদীতে ডুবে যায়। নৌকার চালক সাঁতরে তীরে আসতে পারলেও যাত্রীরা আসতে পারেননি।

স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে।

Advertisement
Link copied!