বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁয়ে ড্রাইভার ও ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

UttorDokkhin

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ০৪:৪৯ পিএম

ঠাকুরগাঁয়ে ড্রাইভার ও ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ১৬:২৪

আজ শনিবার (১৮ এপ্রিল) লকডাউনকৃত ঠাকুরগাঁও শহরের সরকারপাড়ায় ইলেকট্রিক সামগ্রীবাহী একটি কাভার্ড ভ্যান এর ড্রাইভার ও স্থানীয় ডিলারকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পন্যবাহী কাভার্ডভ্যানটি শহরের সরকার পাড়ায় প্রবেশ করলে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে খবর দেন। তিনি তািক্ষনক পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে গাজীপুর থেকে আগত যমুনা গ্রুপের কাভার্ড ভ্যনের ড্রাইভার গাজীপুর নিবাসী মোঃ নুরুল ইসলাম (৪৫)কে সরকারি নির্দেশনা অমান্য করে ইলেকট্রিক সামগ্রী বহনের অপরাধে ৫ হাজার টাকা এবং ইলেকট্রিক সামগ্রী অর্ডারের মাধ্যমে আনার অপরাধে সরকারপাড়া নিবাসী ইলেক্ট্রিক সামগ্রী ডিলার মোঃ লুত্ফর রহমান (৬২) পিতা মৃত জমিরউদ্দীনকে ৫ হাজার সহ মোট ১০হাজার টাকা জরিমানা করেন। এসময় তিনি কাভার্ড ভ্যানটিকে ঠাকুরগাঁও থেকে তত্ক্ষনাত্ চলে যাওয়ারও নির্দেশ দেন।

Advertisement
Link copied!