প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৬:২১ পিএম
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০৯ জনে।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৮২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮১৬ জন, বরিশাল বিভাগে ১৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন, খুলনা বিভাগে ২১৪ জন, ময়মনসিংহ বিভাগের ৮৪ জন, রাজশাহী বিভাগের ২১৭ জন, সিলেট বিভাগের ২৮ জন এবং রংপুর বিভাগের ১১৬ জন রোগী রয়েছেন।
ইউডি/রেজা


