মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

শাড়িতে দেশি সাজে কৌশানি মুখার্জি

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৪:৫৩ পিএম

শাড়িতে দেশি সাজে কৌশানি মুখার্জি

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী কৌশানি মুখার্জি। এবার নীল শাড়িতে একেবারে রাজকীয় সাজে ধরা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন। সেসব ছবিতে তার চোখধাঁধানো সাজ নজর কেড়েছে সবার। ছবিতে দেখা যায়, গাঢ় নীল রঙের জমকালো একটি ব্লাউজ পরেছেন অভিনেত্রী। ভারী সিক্যুইন ও মিরর ওয়ার্কের নকশার সাজে আলাদা মাত্রা যোগ করেছে। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’

এর সঙ্গে পরেছেন মাল্টিকালারের পেসলে প্রিন্টের নীল শাড়ি, যাতে রয়েছে ভারী এমব্রয়ডারির কাজ। রাজকীয় আবহ ফুটিয়ে তুলতে কৌশানির গলায় ছিল হেভি স্টোন ওয়ার্কের স্টেটমেন্ট নেকলেস। সঙ্গে মানানসই দুল ও হাতে চওড়া ব্রেসলেট।

চুলে বড় ওয়েভি কার্ল আর স্মোকি মেকআপে আরও গ্ল্যামারাস হয়ে উঠেছে তার পুরো লুক। তার মায়াবী রুপের ছবিগুলো ইতোমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে। বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন কৌশানি। পরবর্তীতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!