মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

এইচএসসির ফল: কোন বোর্ডে পাসের হার কত?

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১২:০৫ পিএম

এইচএসসির ফল: কোন বোর্ডে পাসের হার কত?

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এই ফলাফল প্রকাশিত হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

কোন বোর্ডে পাসের হার কত?
ঢাকা শিক্ষা বোর্ড: ৬১ দশমিক ৮০ শতাংশ

রাজশাহী শিক্ষা বোর্ড: ৪৫ দশমিক ০৬ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ড: ৪৮ দশমিক ০৪ শতাংশ

যশোর শিক্ষা বোর্ড: ৪৪ দশমিক ৯২ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: ৫২ দশমিক ০৭ শতাংশ

বরিশাল শিক্ষা বোর্ড: ৪৪ দশমিক ৮৪ শতাংশ

সিলেট শিক্ষা বোর্ড: ৫০ দশমিক ৯০ শতাংশ

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৫ দশমিক ৯৮ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ৫১ দশমিক ৪৪ শতাংশ

মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৬১ দশমিক ০৭ শতাংশ

কারিগরি শিক্ষা বোর্ড: ৪৯ দশমিক ৪৩ শতাংশ

পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাচ্ছে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল জানা যাচ্ছে।

আগামী ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে, গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!