বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দর বাড়ার কারণ নেই ৫ কোম্পানির

taanjin

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০১:০৪ পিএম

দর বাড়ার কারণ নেই ৫ কোম্পানির

উত্তরদক্ষিণ| সোমবার, ২৩ আগস্ট ২০২১| আপডেট ১৩:০০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে। খবর-ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, রিংশাইন টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ও পেপার প্রোসেসিং লিমিটেড।

সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ২২ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসইতে গত ২৫ জুলাই ফারইস্ট ফিন্যান্সের শেয়ার দর ছিল ৬ টাকা ৬০ পয়সা। ২২ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১০ টাকায় উন্নীত হয়।

একই সময়ে রিং শাইন টেক্সটাইলের ৯ টাকা ৯০ পয়সা থেকে ১৪ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়। কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Advertisement
Link copied!