বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশ সুরক্ষায় এগিয়ে ওয়ালটন

taanjin

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০২:৫৯ পিএম

পরিবেশ সুরক্ষায় এগিয়ে ওয়ালটন

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৪:৫৫

ওজোনস্তর ক্ষয়রোধ এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানি করছে তারা।

ওয়ালটন কারখানায় ‘বিশ্বের প্রথম এইচএফসি ফেজ আউট’প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সম্প্রতি চালু করেছে এইচসিএফসি ফেজ আউট প্রকল্প। এসব প্রকল্প বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ ক্ষতিকারক পদার্থের নিঃসরণ হ্রাস করে ওজোনস্তর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মোটকথা পরিবেশ সুরক্ষায় সবার চেয়ে এগিয়ে আছে ওয়ালটন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বিশ্ব ওজোন দিবস-২০২১’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। আন্তর্জাতিক ওজন দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

পরিবেশ অধিদপ্তর এবং ওয়ালটনের আয়োজনে বিশ্ব ওজোন দিবস-২০২১ এর বিশেষ আলোচনা অনুষ্ঠানে অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ওজোনস্তরের সুরক্ষায় ওয়ালটনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপিকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহারের মাধ্যমে পরিবেশের সুরক্ষা নিশ্চিত কল্পে বাংলাদেশে উৎপাদিত এবং আমদানিকৃত সব এয়ার কন্ডিশনারে স্টার রেটিং ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবি জানান।

Advertisement
Link copied!