বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মুনতাসীর মামুন করোনায় আক্রান্ত, অবস্থা সংকটাপন্ন

UttorDokkhin

প্রকাশিত: মে ৪, ২০২০, ০২:৩৫ পিএম

মুনতাসীর মামুন করোনায় আক্রান্ত, অবস্থা সংকটাপন্ন

উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ১৪:৫৪

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া অধ্যাপক মুনতাসীর মামুন করোনায় আক্রান্ত। সোমবার (৪ মে) নমুনা পরীক্ষার ফলে তার করোনা পজেটিভ এসেছে। মুগদা হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু গণমাধ্যমকে বলেন, অধ্যাপক মুনতাসীর মামুন রবিবার (৩ মে) রাত থেকেই আইসিইউতে আছেন। তার অবস্থা এখনও আশঙ্কাকামুক্ত নয়।

অপরদিকে, অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে তার মায়ের সংস্পর্শে আসার আগে তার করোনা টেস্ট করা হয়। তখন নেগেটিভ আসে। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় রবিবার (৩ মে) রাত ১টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

Advertisement
Link copied!