বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

‘বিএনপির আবর্জনা’ কারা, বিস্ফোরক স্ট্যাটাসে জানালেন মেঘনা আলম

melongazi

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৭:২৬ পিএম

‘বিএনপির আবর্জনা’ কারা, বিস্ফোরক স্ট্যাটাসে জানালেন মেঘনা আলম

উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৮:২৫

বিএনপির মনোনয়ন নিয়ে কোথাও তদবির করেননি বলে দাবি করেছেন মডেল, অভিনেত্রী ও রাজনীতিবিদ মেঘনা আলম। বরং বিএনপিতে যোগ দেওয়াই তার ইচ্ছা ছিল এবং এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজেই ভয়েস বার্তা পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

সেইসঙ্গে তার স্ট্যাটাসে তিনি এক শ্রেণির সমর্থক-কর্মীদের বিএনপির আবর্জনা বলেও দাবি করেছেন।

বুধবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন মেঘনা আলম।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিএনপির নমিনেশন নিয়ে কোথাও তদবির করিনি, যোগ দেয়াই ইচ্ছা ছিল। নিজেই প্রধানমন্ত্রীকে ভয়েস মেসেজ দিয়েছি, আমাকে চুজ করেন না, শুধু গাইড করুন। ৫০০-১০০০ মানুষ আমার জন্য দলের হয়ে কাজ করতে রাজি।’

মেঘনা আরও দাবি করেন, মৎস্যজীবী প্রান্তিক মানুষের সংগঠনকে তিনি পুনরুজ্জীবিত করেছেন। তার ভাষ্য, প্রস্তাবিত কমিটিতে দলের সাবেক মহাসচিব নিজেই তার নাম স্বাক্ষর করেছেন।

২০২৩-২৪ সালের কোনো কাগজপত্র দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মেঘনা আলম বলেন, তিনি বিএনপির সমর্থক ছিলেন, আছেন এবং থাকবেন।

তবে দলের সঙ্গে যুক্ত থাকার পরিচয় ব্যবহার করে যারা মাঠে বা অনলাইনে বিএনপির হয়ে কাজ করেন না, অথচ নিয়মিত দলের সমালোচনা করেন তাদের নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমন ব্যক্তিদের ‘বিএনপির আবর্জনা’ বলে মন্তব্য করেন মেঘনা।

নারীদের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। মেঘনা বলেন, নতুন বাংলাদেশে বিএনপির সব নারীকে নিরাপদ রাখতে হবে এবং একে অন্যের প্রতি হিংসা করা যাবে না। নারী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।

ইউডি/রেজা

Advertisement
Link copied!