বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বড় দেশগুলোতে ‘উদ্বেগজনক’ হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

UttorDokkhin

প্রকাশিত: জুন ২৩, ২০২০, ০১:৩০ পিএম

বড় দেশগুলোতে ‘উদ্বেগজনক’ হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৩:১০

বেশ কয়েকটি বড় দেশে একই সময়ে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে লাতিন আমেরিকায়, বিশেষ করে ব্রাজিলে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ‘উদ্বেগজনক’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (২২ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর রয়টার্সের।

এদিন দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের আয়োজনে স্বাস্থ্যবিষয়ক এক ভার্চুয়াল ফোরামে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, রোববার (২২ জুন) বিশ্বে ১ লাখ ৮৩ হাজার ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে যা ডিসেম্বরে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা।

তেদ্রোস বলেন, বিশ্বে নেতৃত্ব ও ঐক্যের অভাব মহামারীর চেয়েও বড় হুমকি হয়ে দেখা দিয়েছে আর রাজনীতিকরণের কারণে মহামারী পরিস্থিতি আর খারাপ হয়েছে।

এদিকে এক অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটির জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেছেন, “নিশ্চিতভাবেই সংখ্যাগুলো বাড়ছে কারণ একই সময়ে বিশ্বের অনেকগুলো জনবহুল দেশে ও বিশ্বজুড়ে মহামারীটি ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, “কিছু সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে পরীক্ষা বাড়ার ভূমিকা থাকতে পারে আর ইন্ডিয়ার মতো দেশগুলো নিশ্চিতভাবেই পরীক্ষা বাড়িয়েছে, কিন্তু পরীক্ষার কারণেই এমনটি ঘটছে বলে আমরা মনে করি না।”

রায়ান আরো বলেন, “জনসংখ্যার অনুপাতে দেশগুলোতে এখনও পরীক্ষার সংখ্যা কম আর সামগ্রিকভাবে পরীক্ষায় পজিটিভ আসার হার এখনও অনেক বেশি। এই প্রেক্ষিতে আমরা বলতে পারি এই প্রবণতা বিস্তৃত পরীক্ষার প্রতিফলন নয় কিন্তু আক্রান্তের প্রকৃত সংখ্যা সম্ভবত হিসাবে আসছে না।”

Advertisement
Link copied!