বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

badhaneshop

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৯:২০ পিএম

নাটোরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ


উত্তরদক্ষিণ। সোমবার (১৩ জুলাই) ২০২৬, আপডেট ২১:২০


নাটোরের লালপুর উপজেলার ডহরশলা এলাকায় একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে চারটার দিকে ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর রেল স্টেশনের মাঝের ডহরশলা এলাকায় পৌঁছলে চারটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে দক্ষিণাঞ্চলগামী লাইন অক্ষত আছে। খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে খবর পেয়ে ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়। সন্ধ্যার কিছু আগে উদ্ধারকাজ শুরু হয়।

সন্ধ্যা ছয়টার দিকে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম বলেন, ঘটনার পর পরই ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে। রেলের প্রকৌশলী ও কর্মীরা লাইন মেরামতের কাজ করছেন। মেরামত হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

ইউডি/এবি

Advertisement
Link copied!