বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়

UttorDokkhin

প্রকাশিত: মে ৩, ২০২০, ০৬:২৭ পিএম

নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়

উত্তরদক্ষিণ রবিবার ০৩ মে ২০২০। ১৮:২৫

২০০৫ সালের জানুয়ারিতে এবং জুনে পর পর দুবার টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে মামলায় জয় পেয়েছে বাংলাদেশ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বাংলাদেশকে ক্ষতিপূরণের এই রায় দিয়েছে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক আদালত-ইকসিড। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রবিবার (৩ মে) দুপুরে অনলাইনের মাধ্যমে প্রেস কনফারেন্স করে এ তথ্য জানান।

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, 'নাইকো বাংলাদেশে কাজ পেয়েছিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারকে বড় অংকের ঘুষ দিয়ে। এই রায়ের মাধ্যমে এটাই প্রমাণ হলো যে, একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে দুর্নীতি করে কেউ পার পেতে পারে না। এটা এখন আমরা আর্ন্তজাতিকভাবেই প্রমাণ করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে দেশের স্বার্থ দেখেন এটা আরো একবার প্রমাণ হলো এই রায়ের মাধ্যমে।'

Advertisement
Link copied!