বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আমেরিকায় মৃত ৪৫ হাজার ছাড়িয়েছে

UttorDokkhin

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২০, ০১:১০ পিএম

আমেরিকায় মৃত ৪৫ হাজার ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ ২২ এপ্রিল ২০২০ । ১৩:০০

নভেল করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন আমেরিকায় মৃত ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৩ হাজার জনের মুত্যু হয়েছে দেশটিতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে করোনা বা কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৮ লাখেরও বেশি। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই তুলে ধরা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ০৭:০০টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৪৩ জন। মোট আক্রান্ত ৮ লাখ ১‌৯ হাজার১৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ৮৩ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া সংখ্যা ১০ হাজারের বেশি। তবে এখনও চিকিৎসাধীন ৬ লাখ ৯০ হাজার ৮৫৯ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১৪ হাজার ১৬ জন।

Advertisement
Link copied!