UttorDokkhin
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০, ০২:৪৮ পিএম
উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১৪:৪২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৭৭৯টি। এদিকে দেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ১০১ জনের। আর নতুন ১০ জনসহ এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৮৫ জন সুস্থ্য হয়েছে। এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন করোনা বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের মধ্যে ৫ জন ঢাকার, ৪ জন নারায়ণগঞ্জের ও ১ জন নরসিংদীর। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, 'গতকালের তুলনায় আজ (২০ এপ্রিল) শনাক্ত অনেক বেশি। মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করেছি ২ হাজার ৭৭৯টি নমুনা, মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪৯২ জন। নতুন করে মৃত্যু ১০ জনের মধ্যে পুরুষ ৮ জন, নারী দুজন। ঢাকার মধ্যে ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে একজন। গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এটা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।'