বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কিছুই চাই না, শুধু নেত্রীকে একবার দেখব…

UttorDokkhin

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০১:৫৭ পিএম

কিছুই চাই না, শুধু নেত্রীকে একবার দেখব…

সিএনজির পেছনের সিটে একটা বালিশ নিয়ে শুয়ে আছেন ফরিদ আহম্মেদ। পরনে সাদা পাঞ্জাবি। প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তার মুখে ফুটেছে উজ্জ্বল হাসি।

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৫৭

কিডনি ড্যামেজ হয়েছে পাঁচ বছর আগে। তখন থেকে চিকিৎসা চালাচ্ছেন। শরীর এই ভালো তো এই খারাপ। এখন তিনি দাঁড়াতেও পারেন না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসবেন শুনে হাসপাতালের বেড ছেড়ে সিএনজিতে (থ্রি-হুইলার) করে সমাবেশে যোগ দিয়েছেন ফরিদ আহম্মেদ (৬৭) নামে এক বৃদ্ধ।

রোববার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় নগরের শেরশাহ থেকে পলোগ্রাউন্ড মাঠে এসে হাজির হয়েছেন তিনি।

দেখা গেছে, সিএনজির পেছনের সিটে একটা বালিশ নিয়ে শুয়ে আছেন ফরিদ আহম্মেদ। পরনে সাদা পাঞ্জাবি। প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তার মুখে ফুটেছে উজ্জ্বল হাসি।

কথা হয় ফরিদ আহম্মেদের সঙ্গে। বলেন, ‘আমি প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ। আর কতদিন পৃথিবীতে আছি! প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন। হাসপাতালের বেডে আর শুয়ে থাকতে পারলাম না, ছুটে এলাম। কিছুই চাই না, শুধু নেত্রীকে একবার দেখব।’

অসুস্থ ফরিদ আহম্মেদকে নিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা চালক বলেন, ‘আমি উনার কাছে ভাড়া দাবি করিনি। তিনি সারাদিন থাকবেন। খুশী হয়ে যত দেন আমি তা-ই নিব।’

ইউডি/এআই

Advertisement
Link copied!