বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পূর্ণাঙ্গ কমিটি পেল জাবি ছাত্রলীগ

UttorDokkhin

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৩:২৮ পিএম

পূর্ণাঙ্গ কমিটি পেল জাবি ছাত্রলীগ

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:২৮

সুদীর্ঘ ১১ মাস অপেক্ষার পর ৩৮৮ সদস্য বিশিষ্ট সুবিশাল পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সহসভাপতি পদে ১০০ জন, সহসম্পাদক পদে ৬৬ জন, সদস্য পদে ৫৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পদে ১৪৩ জনকে স্থান দেওয়া হয়েছে।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ত্যাগী নেতৃত্ব বেশি হলে তো তাদের মূল্যায়ন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব বেছে নেওয়ার সর্বোচ্চ প্রতিফলন ঘটেছে এ কমিটিতে। আশা করি এই কমিটি ছাত্রলীগকে ভালো কিছু উপহার দেবে।

এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও মো. হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তিন মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নিয়ম থাকলেও ১১ মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায় জাবি ছাত্রলীগ।

ইউডি/এআই

Advertisement
Link copied!