বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

করোনা: এক দিনে শনাক্ত ২৭৫

mdasadujjmansupto

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৫:৪৯ পিএম

করোনা: এক দিনে শনাক্ত ২৭৫

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৪৫

দেশে গত এক দিনে ২৭৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এই নতুন রোগীদের মধ্যে ২০১ জনই ঢাকা জেলার, যা সারা দেশের মোট শনাক্তের তিন চতুর্থাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার (২৪ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরে হিসাবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৬ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।

Advertisement
Link copied!