বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

করোনা:২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু

UttorDokkhin

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৫:৪৮ পিএম

করোনা:২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৭:৫০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৩৯৩ জন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ৮১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ১৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, খুলনা বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ২ জন এবং রংপুর বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

ইউডি/সুস্মিত

Advertisement
Link copied!