বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদকসেবির ছুরিকাঘাতে পুলিশ সদস্যের মৃত্যু

mdasadujjmansupto

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০২:২১ পিএম

মাদকসেবির ছুরিকাঘাতে পুলিশ সদস্যের মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৪:১৫

রংপুরে এক মাদকসেবির ছুরিকাঘাতে আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলাম মারা গেছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পেয়ারুল ইসলাম লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০১২ সালে পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন।

মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতকারি মাদকসেবি পলাশকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানায়, গতকাল (শুক্রবার) রাতে মাদকসেবিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন পেয়ারুল ইসলাম। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ১৭ মিনিটে তিনি মারা যান।

Advertisement
Link copied!