বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

UttorDokkhin

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ১১:৩৩ এএম

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১১:২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন জেলার রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের ক্লিনিক পাড়ায় এলাকার মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও ছেলে আব্দুল কাদের (৩২)।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বলিদ্বারা ক্লিনিক পাড়ার মনু মিয়ার ছেলে আব্দুল কাদের নিজের পানির পাম্পে ফসলি জমিতে পানি দিতে গেলে পানির পাম্প দুর্ঘটনাবশত আগে থেকেই শর্ট সার্কিট হয়ে থাকায় টিউবলের পানি তোলার সময় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘন্টাখানেক পরে কাদেরের মা আফরোজা বেগম ও তার নাতি নূর পাম্পের ঘরে গেলে কাদেরকে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্পর্শ করা মাত্রই মা আফরোজা ঘটনাস্থলেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাথে সাথে পাম্পের ঘরেই মারা যান।

বাবা ও দাদীকে মারা যেতে দেখেই শিশুটি এলাকার লোকজনকে খবর দিলে স্থানীয়রা মা ও ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে রানিশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, ঘটনাস্থল থেকেই মা ও ছেলের লাশ উদ্ধার করে বাসায় নিয়ে আসি। যেহেতু বিদ্যুৎতের শক মারা গেছে থানার একটি ইউডি মামলা দায়ের হবে।

ইউডি/সুস্মিত

Advertisement
Link copied!