UttorDokkhin
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৯:৫৯ এএম
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১০:০০
মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সোয়া ৫ লাখ ৯ হাজার মানুষের। এক দিনের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর)আন্তর্জাতিক জরিপ মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৪১ হাজার ৬১৩ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৩১৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৮২৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬০৭ জন। এর আগের দিন করোনায় মারা যান ৯ হাজার ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৯ হাজার ৯১২ জন। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৯০৯ জনের।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৬১১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৩ লাখ ৮ হাজার ১৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৩ হাজার ১৮ জনের।
এছাড়া, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৫৮ জন। ইন্ডিয়াতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ৪৯২ জন। মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৩৯৯ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৩৩৭ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ০৭ হাজার ৭৮৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
ইউডি/সুস্মিত