mdasadujjmansupto
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৪:১৫ পিএম
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৬:১৫
নির্বাচনে প্রতিযোগিতার জন্য তো বিএনপিরও অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে। রাজনীতি না করার শর্তে তত্ত্বাবধায়ক সরকারকে মুচলেকা সে নিজেই দিয়ে দেশ থেকে পালিয়েছে। সাহস থাকলে তাকে দেশে ফিরিয়ে আনুন। রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তার বাসভবনে ব্রিফিংয়ে নির্বাচনে প্রতিযোগিতা না থাকার বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, আসলে বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই। থাকলে তারা শেখ হাসিনার ঔদার্য্যের কাছে কৃতজ্ঞ থাকতো। 'বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি তারেক রহমানকে নির্বাসনে রেখেছে- বিএনপি নেতাদের এই বক্তব্য অসংখ্য মিথ্যাচার'
ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না, তাতে দেশের জনগণ সাড়া দেবে না।
ওবায়দুল কাদের বলেন, 'মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন, অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৬৯ শতাংশ।' তা না হলে মাহবুব তালুকদার একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কীভাবে দেন? 'দেশ যখনই এগিয়ে যায় বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায়। তারা চায় দেশকে অস্থিতিশীল করে তুলতে এবং আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে।'
মন্ত্রী বলেন, করোনার স্থবিরতা কাটিয়ে জনজীবনে গতি ফিরতে শুরু করেছে। এ সময়ে আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। সরকার নাকি মানুষের আশা-আকাঙ্ক্ষাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনও মূল্য দেয়নি। সরকার বেগম জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দী করে রাখেনি, বরং বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে।