বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দর বৃদ্ধির শীর্ষে সিএপিএমআইবিবিবিএল মিউচুয়াল ফান্ড

taanjin

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৫:২৮ পিএম

দর বৃদ্ধির শীর্ষে সিএপিএমআইবিবিবিএল মিউচুয়াল ফান্ড

উত্তরদক্ষিণ| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৭:২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৫টির বা ৩৩.২৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিএপিএমআইবিবিবিএল মিউচুয়াল ফান্ডের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস মঙ্গলবার সিএপিএমআইবিবিবিএল মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল ১৮টাকা ৫০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০ টাকা ৩০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯..৭২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিএপিএমআইবিবিবিএল মিউচুয়াল ফান্ড ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাক্টিভ ফাইনের ৮.৪৬ শতাংশ, প্যাসিফিক ডেনিমের ৮.৩৮ শতাংশ, তসরিফার ৭.৯২ শতাংশ, ডেল্টা লাইফের ৭.৮১ শতাংশ, অরিয়ন ফার্মার ৭.৪০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৬.৬৬ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৫.৯৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৫.৯৪ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৪.৮২ শতাংশ দর বেড়েছে।

Advertisement
Link copied!