UttorDokkhin
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৩:১৫ পিএম
উত্তরদক্ষিণ| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:১৭
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ,ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ৫০ জনের কাছ থেকে ১ হাজার ৬৭৯ পিস ইয়াবা, ১৫৮ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৩১০ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
ইউডি/সুস্মিত