বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

এ বছরের শেষে আরও ৮৯ লাখ টিকা আসবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

UttorDokkhin

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ১২:৪০ পিএম

এ বছরের শেষে আরও ৮৯ লাখ টিকা আসবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১২:৪০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে দেশে আরও ৮৯ লাখ করোনার টিকা আসবে। এর মধ্যে ৭১ লাখ ফাইজার ও ১৮ লাখ মডার্নার টিকা।

বুধবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৭১ লাখ ফাইজারের টিকা বরাদ্দ পেয়েছি। আর কোভ্যাক্স সুবিধার আওতায় পেয়েছি ১৮ লাখ মডার্নার টিকা। টিকাগুলো চলতি বছরের শেষ দিকে দেশে আসবে। একই সময়ে আমরা আরও টিকা বরাদ্দ পাওয়ার ব্যাপারে আশাবাদী।’

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট করোনার টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। আর একই সময় পর্যন্ত সারাদেশে মোট টিকা গ্রহণ করেছেন ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন। আর দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

ইউডি/সুস্মিত

Advertisement
Link copied!