taanjin
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০১:৩৬ পিএম
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৩:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মো. শাহাবুদ্দিন আহমেদ শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। খবর-ডিএসই।
জানা গেছে, কোম্পানিতে মো. শাহাবুদ্দিন আহমেদের কাছে ১৪ কোটি ৪ লাখ ৯২ হাজার ৯৫৫ টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উপহার হিসাবে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন মেয়ে সাদিয়া রাইন আহমেদকে।
এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে মেয়েকে হস্তান্তর করবেন।