বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

করোনা:বিশ্বে প্রাণ গেলো আরও সাড়ে ৫ হাজার মানুষের

UttorDokkhin

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৯:৪৭ এএম

করোনা:বিশ্বে প্রাণ গেলো আরও সাড়ে ৫ হাজার মানুষের

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ০৯:৪৫

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪ লাখ মানুষের।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক জরিপ মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ১৩ হাজার ৩৮৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৭৮২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৫৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬৬৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৫ হাজার ৭৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬৫১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৮৯৭ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৭ হাজার ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৯৪ হাজার ৬১৯ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ইন্ডিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ২ হাজার ৭৪৪ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৫ হাজার ৪১৬ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ২৫১ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩ হাজার ১০৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ইউডি/সুস্মিত

Advertisement
Link copied!