বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মহেশখালীতে গুলিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

UttorDokkhin

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১২:৪০ পিএম

মহেশখালীতে গুলিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

উত্তরদক্ষিণ| সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১২:৪০

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আবুল কালাম নামে (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই। আবুল কালাম ওই উপজেলার কুতুবজোম ইউনিয়নের পশ্চিমপাড়ার ছোট মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে ভোট জালিয়তি নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষে ব্যাপক গুলি বিনিময় শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম (৪০) নিহত হন। গুলিবিদ্ধ আরও ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউডি/সুস্মিত

Advertisement
Link copied!