বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দর পতনের শীর্ষে পপুলার লাইফ

taanjin

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৪:২৫ পিএম

দর পতনের শীর্ষে পপুলার লাইফ

উত্তরদক্ষিণ| রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৬:২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৪টির বা ৬৪.৮৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বৃহস্পতিবার পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল ৭ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৮৫ শতাংশ, পিএইপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৭২ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৪৫ শতাংশ, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের ৯.২৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৮৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৭৪ শতাংশ, মনোস্পুলের ৮.৭১ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৫৭ শতাংশ দর কমেছে।

Advertisement
Link copied!