বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের বিরুদ্ধে আরেক মামলা

mashiurjarif

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০১:৩৩ পিএম

ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের বিরুদ্ধে আরেক মামলা

উত্তরদক্ষিণ| রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৩:৩৫

মামলায় ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করেছেন কামরুল ইসলাম নামে পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মালিক ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছেন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী মিয়া বলেন, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে কামরুল ইসলাম নামে এক ইলেকট্রিক পণ্য সরবরাহকারি ভুক্তভোগী মামলাটি করেন। ফৌজদারি দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও৫০৬ ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, ধানমন্ডি থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা হয় মামলাটি। রাসেল দম্পতি ভুক্তভোগীর সঙ্গে কিভাবে প্রতারণা করেছে এবং প্রতারণার অর্থ কোথায় আছে তা নিশ্চিত হতে প্রয়োজনে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়া হতে পারে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে বাদি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু প্রতিষ্ঠানটি তার পাওনা টাকা পরিশোধ করেনি। এমনকি পাওনা টাকা চাইতে গেলে তিনি বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একই অভিযোগে এক গ্রাহক গুলশান থানায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওইদিন বিকেলে তাদের মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

Advertisement
Link copied!