বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং

taanjin

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ১১:২২ এএম

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১১:১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২-১৬ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২১.৯৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের। খবর-ডিএসই।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ৬৮ টাকা ৪০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৭ টাকা ৪০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৯ টাকা বা ২৭.১৪ শতাংশ। এর মাধ্যমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ২৬.৬৩ শতাংশ, ফরচুন সুজের ১৮.৮৫ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৬.৬২ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৬.৪৯ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ১৫.৬৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৫.৪৭ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ১৪.১৪ শতাংশ, সমরিতা হসপিটালের ১৩.০৬ শতাংশ এবং ফার্মা এইডের ১১.৩৪ শতাংশ দর বেড়েছে।

Advertisement
Link copied!