বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

করোনা: মমেক হাসপাতালে ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

UttorDokkhin

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১২:৫২ পিএম

করোনা: মমেক হাসপাতালে ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১২:৫০

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায়৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তিন জন করোনায় ও চার জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, করোনা ইউনিটে রোগী আগের তুলনায় অনেকটা কমেছে। বর্তমানে আইসিইউতে ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১০০ জন রোগী চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

কেএস

Advertisement
Link copied!