বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে প্রাইম ফাইন্যান্স

taanjin

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ১২:২১ পিএম

লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে প্রাইম ফাইন্যান্স

উত্তরদক্ষিণ| বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১২:১০  

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। খবর-ডিএসই।

সর্বশেষ বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৭৬ পয়সা।

আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।

Advertisement
Link copied!