বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড

UttorDokkhin

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৫:৫৬ পিএম

প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড

উত্তরদক্ষিণ| সোমবার, ১৬ আগস্ট ২০২১| আপডেট ১৭:৫৫

বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টির আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু করোনাকালীন সময়ে জৈব সুরক্ষা বলয় নষ্ট হবার আশঙ্কায় ম্যাচটিনো খেলার কথা জানিয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল ২৯ আগস্ট। সেটি বাতিল প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় ভেঙে যাওয়ার আশঙ্কায় নিউজিল্যান্ড প্রস্ততি ম্যাচটা খেলতে চাচ্ছে না। স্বাভাবিকভাবেই আলাদা ভেন্যুতে ম্যাচ আয়াজন করতে গেলে বাড়তি কিছু করার প্রয়োজন পড়বে। নিউজিল্যান্ড অতিরিক্ত জৈব সুরক্ষা বলয় এড়িয়ে যেতে চাইছে। ফলে প্রস্তুতি ম্যাচটি বাতিল করতে হয়েছে।’

দূরত্বের কারণে কী ম্যাচটি বাতিল হচ্ছে? এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘মোটেও না। এর আগে বড় দলগুলি সবাই বিকেএসপিতে খেলেছে। সেখানকার সুবিধাও উন্নত। আর সফরকারী দলগুলির জন্য বিশেষ সুবিধা তো সব সময়ই থাকে। যাতায়াতে খুব অল্প সময় প্রয়োজন হয়। এটা কোন ইস্যু নয়।’

এদিকে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের জন্যও পুরো হোটেল বুকিং দিয়েছে বিসিবি। প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে যেমন বায়ো-বাবল ছিল, নিউজিল্যান্ড সিরিজেও সেটি বহাল থাকছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভাইরাস থেকে সুরক্ষা দিয়ে সিরিজ আয়োজনের।’

আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে কিউইরা। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলা হবে। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচগুলো কখন শুরু হবে, এখনও সেটি চূড়ান্ত হয়নি। তবে এবার মূল শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে না কিউইরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কেউ নেই এই সফরে!

ইউডি/বিকে

Advertisement
Link copied!