UttorDokkhin
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৬:৪১ পিএম
উত্তরদক্ষিণ| রবিবার, ৮ আগস্ট ২০২১| আপডেট ১৮:৪০
পুলিশের ৭১ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রবিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির কথা জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তদের পুলিশ সদর দফতরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। পদন্নোতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অতিরিক্ত পুলিশ সুপার পদের যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে। এ আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়।
ইউডি/বিকে