বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দর বাড়ার শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

taanjin

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৩:৫৮ পিএম

দর বাড়ার শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১| আপডেট ১৫:৫৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৫ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪২টির বা ৬৪.৭০ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (৩ আগস্ট) সিভিও পেট্রোকেমিক্যালের ক্লোজিং দর ছিল ১২৩ টাকা। সেখানে বৃহস্পতিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিভিও পেট্রোকেমিক্যাল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনী সী ফুড, সিমটেক্স, মালেক স্পিনিংয়, সেন্ট্রাল ফার্মা, এপোলো ইস্পাত, গোল্ডেন হার্ভেস্ট, ফার কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত এবং রহিমা ফুডের দর বেড়েছে।

Advertisement
Link copied!