বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রবিবার বন্ধ থাকবে ব্যাংক

UttorDokkhin

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৩:৪২ পিএম

রবিবার বন্ধ থাকবে ব্যাংক

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১| আপডেট ১৫:৪৫

কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও পাঁচ দিন বাড়িয়েছে সরকার। এরই ধারাবাহিতকায় ব্যাংকিং কার্যক্রম নিয়ে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়েছে, আগামী রবিবার (৮ আগস্ট) ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) এ সার্কুলার জারি করে তারা।

এতে আরও বলা হয়েছে, আগামী সোমবার (৯ আগস্ট) ও মঙ্গলবার (১০ আগস্ট) লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

প্রসঙ্গত, বিধিনিষেধ চলাকালীন গত ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়।

ইউডি/এজে

Advertisement
Link copied!